নেটফ্লিক্সের পাসওয়ার্ড ভাগাভাগির দিন শেষ হচ্ছে

নেটফ্লিক্সের পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধে নতুন পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি পাসওয়ার্ড শেয়ার করেন এমন কিছু বাবহারকারিকে সতর্কও করেছে নেটফ্লিক্সে। ওই সতর্ক বার্তায় সরাসরি ব্যবহারকারীদের পর্দায় লিখে দিয়েছিল, ‘আপনি যদি এ অ্যাকাউন্টের মালিকের সঙ্গে বসবাস না করে থাকেন, তাহলে আপনার নিজস্ব অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে দেখার জন্য।’

নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এটি করার জন্য অনুমোদিত কিনা তা নিশ্চিত করার জন্য এই পরীক্ষাটি তৈরি করা হয়েছে।

নেটফ্লিক্সের এক কর্মকর্তা সংবাদমাধ্যম বিবিসিকে জানান, ‘যাদের অনুমোদন রয়েছে, তারাই যে শুধু নেটফ্লিক্স ব্যবহার করছে সেটি নিশ্চিত করার কথা মাথায় রেখেই পরীক্ষাটি সাজানো হয়েছে। পরীক্ষায় ব্যবহারকারীরা এসএমএস বা ইমেলের মাধ্যমে প্রেরিত কোডে অ্যাকাউন্টটি অ্যাক্সেসের অনুমতি দেওয়া হয়েছে তা যাচাই করতে পারবেন।

নেটফ্লিক্স, এইচবিও গো, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস– প্রতিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মেই একই অ্যাকাউন্টের মধ্যে একাধিক প্রোফাইল তৈরির সুযোগ রয়েছে। তবে, শর্তাবলীতে বলে রাখা হয়েছে শুধু বাসার অভ্যন্তরের সদস্যরাই ব্যবহার করতে পারবেন এক অ্যাকাউন্টের একাধিক প্রোফাইল।

২০১৯ সালে অক্টোবরে নেটফ্লিক্সে প্রধান পণ্য কর্মকর্তা গ্রেগ পিটারস বলেছিলেন, পাসওয়ার্ড ভাগ করে নেওয়ার বিষয়টি নেটফ্লিক্স কর্তৃপক্ষ দেখছে, তবে সেখানে আলাদাভাবে কিছু করার শর্তে এই মুহুর্তে ঘোষণা করার কোনও বড় পরিকল্পনা নেই তাদের।

নেটফ্লিক্স ২০২০ সালে প্রায় ৩৭ মিলিয়ন নতুন সাবক্রাইবার অর্জন করেছে। এখন বিশ্বজুড়ে প্রায় ২০০ মিলিয়নেরও বেশি সাবক্রাইবার রয়েছে।  বিশ্বব্যাপী লকডাউন এবং টাইগার কিং এবং দ্য কুইনস গ্যাম্বিটের মতো শো নেটফ্লিক্সকে প্রায় বিলিয়ন ২৮ মার্কিন ডলার আয় এবং প্রায় ২.৮ বিলিয়ন রেভিনিউ লাভ এসেছে।

ইত্তেফাক/বিএএফ