গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনী উপজেলার ধানখোলা গ্রামে বিরোধপূর্ণ জমিতে গম কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের নয় জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ধানখোলা মাঠপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কয়েক জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেন্টু সিরাজুল মিনারুল ইসলাম ও জিয়ারুলের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি থেকে সেন্টু সিরাজুল মিনারুল ইসলাম ও জিয়ারুলের লোকজন গম কেটে বাড়িতে নিয়ে আসেন। এ সময় দুপক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র লাঠি, ফলা নিয়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ নয় জন আহত হয়। এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।