কুবির মেগা প্রকল্প
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভৌত অবকাঠামো ও ভূমি উন্নয়নের কাজ সম্পাদনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ১৬৫৬ কোটি টাকার মেগা প্রকল্পের কাজের সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের ২৪ ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্রিগেডে এ চুক্তি স্বাক্ষর হয়। কুবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু তাহের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সেনাবাহিনীর পক্ষে প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আলী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে তিনি (রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু তাহের) এ চুক্তিতে স্বাক্ষর করেছেন।