আবর্জনায় বেহাল মনোহরগঞ্জ বাজারের বাইপাস সড়ক

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

মনোহরগঞ্জ উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারের পশ্চিম পাশের বাইপাস সড়কটি ময়লা আবর্জনায় বেহাল দশায় পরিণত হয়েছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় বাজারের ভেতর দিয়ে যান চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। মনোহরগঞ্জ বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জানান, এ সড়ক দিয়ে প্রায় ১৫ বছর ধরে যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, সড়কটি মেরামত ও চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার বলেন, সড়কটি মেরামতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।