কিশোরগঞ্জে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

জেলার ইটনা উপজেলার পাঁচহাট গ্রামের কৃষক আবু তাহের হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন ও চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার কিশোরগঞ্জের দ্বিতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নার্গিস ইসলাম এই রায় প্রদান করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— শাহানুর ও মোতাকাব্বির। মামালায় ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলা চলাকালে সাত জন আসামি মৃত্যুবরণ করায় আদালত তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করে। মামলার বিবরণে প্রকাশ, ২০০১ সালের ২৬ নভেম্বর জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজনের পিটুনিতে আবু তাহের মারা যায়। এ ব্যাপারে নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।