মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে পাহাড়ের টিলার লাল মাটি, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা এবং নদীতে ভেকু বসিয়ে বালি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। গত ডিসেম্বর মাসের পর থেকে ১১ মার্চ পর্যন্ত ১৮৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৪ লাখ টাকা জরিমানা এবং মাটি কাটার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ৪৮৬টি। ভ্রাম্যমাণ আদালত এবং উপজেলা প্রশাসনের এমন অভিযান আরো জোরদার করা হবে বলে সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন জানিয়েছেন।