পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ছয় জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বেলুচিস্তানের প্রাদেশিক খনি অধিদপ্তরের কর্মকর্তারা। মারওয়ারের ঐ খনিতে জমে থাকা মিথেন গ্যাস বিস্ফোরিত হওয়ার পর প্রায় ১ হাজার ফিট নিচে আট কর্মী আটকা পড়েছিলেন; তার মধ্যে ঐ ছয় জনের মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।