গাজীপুর প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গাজীপুরে ইসলামী যুব পরিষদের উদ্যোগে ৯ মুক্তিযোদ্ধা ও গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজাল হোসেন সরকার রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান এবং প্রধান আলোচক ছিলেন শাইখুল হাদিস আল্লামা মুফতি লেহাজ উদ্দিন। সম্মাননা প্রাপ্তরা হলেন, ভাষাশহিদ আবুল বরকত (মরনোত্তর), শহিদ হুরমত আলী (মরনোত্তর), সর্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, আসকর আলী সরকার, লেহাজ উদ্দিন, শহিদুল ইসলাম এনায়েত, শফিউদ্দিন, আবদুল হামিদ, জোবায়দুর রহমান জবদুল (মরনোত্তর) ও আব্দুল মান্নান। অনুষ্ঠানে ইসলামী যুব পরিষদ গাজীপুর শাখার সভাপতি হাফেজ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।