টিকা নেওয়ার এক মাস পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বৃহস্পতিবার টেস্ট করানোর পর তার এ ফলাফল আসে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিন নেন তিনি। একই সঙ্গে অনুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসানও টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হন।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, আমার কোনো ধরনের করোনার লক্ষণ নেই। এমনকি শারীরিক কোনো সমস্যাও নেই। কিন্তু কৌতূহল থেকে টেস্ট করানোর পর ফলাফল পজিটিভ আসে।