মো.তারিক হাসান মঈন, শিক্ষার্থী
নবম শ্রেণি
ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর
পদার্থের গঠন
১৫. ২,৮,১৮,৮ ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি পর্যায় সারণির কোন পর্যায়ে ও শ্রেণিতে অবস্থিত?
ক) পর্যায় ৩, গ্রুপ ও IA
খ) পর্যায় ৩, গ্রুপ ০
গ) পর্যায় ৪, গ্রুপ ও IA
ঘ) পর্যায়ে ৪, গ্রুপ ০
সঠিক উত্তর:(ঘ)
১৬. পরমাণুতে স্থায়ী কণিকার সংখ্যা কতটি?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
সঠিক উত্তর:(খ)
১৭. রাদারফোর্ড কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
ক) ১৯১২ খ) ১৯১৩
গ) ১৯১১ ঘ) ১৯১০
সঠিক উত্তর: (গ)
১৮. ভারী পানি এবং পানিতে বিদ্যমান হাইড্রোজেন আইসোটোপের পারমাণবিক সংখ্যার অনুপাত কত?
ক) ১:২ খ) ২:১ গ) ১:১ ঘ) ২:৩
সঠিক উত্তর: (গ)
১৯. এর নিউক্লিয়ন সংখ্যা কত?
ক) ৯২ খ) ১৪৩
গ) ২৩৫ ঘ) ৩২৭
সঠিক উত্তর: (গ)
২০. ক্লোরিনের একটি পরমাণুতে কতটি প্রোটন আছে?
ক) ৮ টি খ) ১২ টি
গ) ১৪ টি ঘ) ১৭ টি
সঠিক উত্তর:(ঘ)
২১. হাঁড়ের ব্যথার চিকিত্সায় ব্যবহার করা হয়?
ক) 60Co খ) 99Tc
গ) 125I ঘ) 87Sr
সঠিক উত্তর:(খ) 1