আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে অপো ‘এফ১৯ প্রো’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠান। অনুষ্ঠানটি অপো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সমপ্রচারিত হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় একটি লাইট মিউজিক শো দিয়ে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন হূদি শেখ ও তার দল। এ ছাড়া সংগীত পরিবেশন করেন দেশের অন্যতম শীর্ষ সংগীতশিল্পী পড়শী। এর পাশাপাশি অনুষ্ঠানে ছিল চমকপ্রদ র্যামপ শো। অনুষ্ঠানটিতে বাংলাদেশে প্রথমবারের মতো থ্রি-ডি ম্যাপিং দেখানো হয়।
অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. ডেমন ইয়াং, কান্ট্রি পিআর এবং কমিউনিকেশনস ম্যানেজার জোশিতা সানজানা রিজভান, মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভিসহ অন্যান্য অপো অফিশিয়াল এবং এফ১৯ প্রোর আইকনিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ ও সাফা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এফ১৯ প্রোর বাজারমূল্য, টেলিভিশন বিজ্ঞাপন এবং অন্যান্য এক্সক্লুসিভ সেপসিফিকেশন তুলে ধরেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ড্যামন ইয়াং। ফ্যান্টাস্টিক পার্পল ও ফ্লুইড ব্ল্যাক-দুটি নজর কাড়া রঙে দেখা যাবে নতুন অপো এফ১৯ প্রো হ্যান্ডসেটটিকে। এই ফোনে পাওয়া যাবে ডুয়েল-ভিউ ভিডিওগ্রাফি, অত্যন্ত আপগ্রেডেড রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, এআই কালার পোর্ট্রেট, বিশাল স্টোরেজ এবং দীর্ঘমেয়াদি গেমিং সুবিধা। এই ফোনে আরও আছে ভুক ফ্ল্যাশ চার্জিং ৪.০ এবং হাই পাওয়ারের ব্যাটারি।