বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে ধুলোখেলায় মেতেছে নাটোর সদর হয়ে বেলঘুরীয়া, ছাতনী, আগদীঘা, মির্জাপুর থেকে মৌমিনপুর পর্যন্ত সড়ক। এই একমাত্র রাস্তা যেখান দিয়ে স্থানীয় মানুষের নিত্য যাতায়াত। আমি নিজেও সপ্তাহে চার থেকে পাঁচ দিন সাইকেল চালিয়ে জেলা সরকারি গণগ্রন্থাগারে যাই এই রাস্তা দিয়ে। দশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট। গর্ভবতীদের ক্ষেত্রে এই রাস্তা যেন মরণ ফাঁদ। একটি বড় গাড়ি ঢুকলে আরেকটা গাড়িকে থেমে থাকতে হয়। দীর্ঘদিন ধরে অযত্নে-অবহেলায় পড়ে থাকলেও এদিকে কারো দৃষ্টি নেই। এদিকে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জনদুর্ভোগ ঘোচাতে যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি।
বিধান কুমার
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়