পাখির সঙ্গে শত্রুতা!

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

দুমকি উপজেলার চরগরবদী ৭ নম্বর ওয়ার্ডে কোয়েল পাখির সঙ্গে শত্রুতার ঘটনা ঘটেছে। মো. সাইফুল ইসলাম পাবেল নামের এক শিক্ষক তার খামারে ২০০টি কোয়েল পাখিসহ অন্যান্য প্রজাতির পাখি পালন করতেন। করোনা সংক্রমণের সময় কোয়েলসহ অন্যান্য পাখি পালন শুরু করেন তিনি। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা দেড় শতাধিক পাখি মেরে ফেলে ও বাকিগুলো নিয়ে যায়। এ ব্যাপারে দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন খামারের মালিক সাইফুল। দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই রমিজ ও এএসআই সোহেল ঘটনাস্থলে গিয়েছেন।