বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে উপজেলা হাসপাতাল গেটের পূর্ব পাশের রাস্তার ওপর ভাঙা কালভার্ট, যা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রায় এক মাস আগে কালভার্টটি নির্মাণ করে নওগাঁ জেলা সড়ক জনপথ কর্তৃপক্ষ। এলাকার সচেতন মহল বলেন, এই জনগুরুত্বপূর্ণ সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে নওগাঁ জেলা সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। জরুরি ভিত্তিতে কালভার্টটি মেরামত করা হবে।