সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে এক সময়ের প্রমত্ত পদ্মা নদী শুকিয়ে ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। ফলে অনেকটা হেঁটেই বিশাল পদ্মা নদী পার হওয়া যাচ্ছে। পদ্মা পাড়ের নারুহাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, ‘চার/পাঁচ মাসের ব্যবধানে ছয় কিলোমিটার পদ্মার সাড়ে পাঁচ কিলোমিটার শুকিয়ে বালুচরে পরিণত হয়েছে।’ উপজেলার পদ্মা পাড়ের সিংহনগর গ্রামের ডা. লিয়াকত আলী বলেন, ‘বিশাল ঢেউয়ের মুখে ফেরি এবং স্টিমারের মতো ভারী নৌযানও সাবধানে চলত। কিন্তু সেই পদ্মা এখন শুকিয়ে খালে পরিণত হয়েছে।’ স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, ‘খেয়া যাত্রীদের দুর্ভোগ লাঘব তথা পদ্মা নদীর অস্তিত্ব রক্ষায় ড্রেজিং করে নাব্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।’