কিশোরগঞ্জ প্রতিনিধি
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে ভৈরব ও কটিয়াদী থেকে গাঁজা ও ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে। ভৈরব উপজেলার আকবরনগর সিএনজি স্টেশন থেকে র্যাব শফিকুল ইসলাম ও মামুন পারভেজ নামের দুই জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা, ৪৫০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫০০ টাকা জব্দ করে। এর আগে র্যাবের অপর একটি দল কটিয়াদীর পূর্ব ধনকিপাড়া এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। তার কাছ থেকে চার কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ হাজার টাকা জব্দ করে। র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান, আসামিদের সংশ্লিষ্ট দুই থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।