ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠান মালিকদের বাণিজ্য সংগঠন, ‘বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)’ এর ২০১৯ ও ২০২০ সালের ৩৫ ও ৩৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকাস্থ স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএফএফইএর ১৯তম নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আর্ক সী ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিন উল্লাহ ২০২১ এবং ২০২২ মেয়াদের জন্য বিএফএফইএর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়া সাতক্ষীরা ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুল্লাহ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মাসুদ ফিশ প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন মাসুদ চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এবং আমাম সী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস হুমায়ুন কবির খুলনা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।  বিএফএফইএর নির্বাচিত পরিচালকগণ হচ্ছেন যথাক্রমে মাকসুদুর রহমান, এ জাব্বার মোল্লা, অসীম কুমার বড়ুয়া, মো. রেজাউল হক, খন্দকার আইনুল ইসলাম, মো. তারিকুল ইসলাম জহীর, শ্যামল দাস, দোদুল কুমার দত্ত, এম এ হাসান পান্না, মোহাম্মদ আলী ও মো আরজান আলী।—প্রেস বিজ্ঞপ্তি