সোনারগাঁওয়ে কারুশিল্পীদের দোকান ভাঙার অভিযোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লিতে বরাদ্দকৃত দোকান ভাঙার অভিযোগ উঠেছে ফাউন্ডেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে বরাদ্দকৃত দুটি দোকান ভেঙে ফেলা হয়। এ দোকান বরাদ্দে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন কারুশিল্পীরা। গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে ১৩ জন কারুশিল্পীর পক্ষে কারুশিল্পী সেলিনা আক্তার বাদী হয়ে এ পিটিশন দায়ের করেন। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম জানান, ফাউন্ডেশনের বিক্রয়কেন্দ্রটি কারুপল্লিতে স্থানান্তরের জন্য দুটি দোকান ভেঙে বড় আকারে বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। আদালতে রিটের মীমাংসা হলে আরো দোকান রয়েছে সেখান থেকে বরাদ্দ দেওয়া হবে।