চট্টগ্রাম চেম্বারে সাপ্লাই চেইন রেসিলিয়েন্স শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

চট্টগ্রাম অফিস

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ন্যাশনাল রেসিলিয়েন্স প্রোগ্রামের (এনআরপি) যৌথ উদ্যোগে চার দিনব্যাপী ‘সাপ্লাই চেইন রেসিলিয়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশন প্রধান খন্দকার আহসান হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, ইউএনডিপির প্রোগ্রাম এনালিস্ট আরিফ আবদুল্লাহ খান, পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান ও এনআরপির প্রজেক্ট ম্যানেজার এস এম মোর্শেদ। বেসরকারি খাতের বিনিয়োগকে দুর্যোগ সহনীয় ও টেকসই করার লক্ষ্যে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।