সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল ১৩ মার্চ শনিবার স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনপূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মো. নজরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন মো. মুন্না খান, কে এম আবু হানিফ হূদয়, কমল খান, এম এ মোমেন, মকবুল হোসেন, হাকিম ভুঁইয়া, এস এম রোবেল মাহমুদ, শারমিন সুলতানা চৈতি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘সারা দেশে আজ সাংবাদিকরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হোসেন হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবরোধ করা হয়।