জাতীয় পার্টি-জেপির পক্ষ হতে আজ রবিবার সকাল ১১টায় ঢাকাস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দনের কুলখানির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে মিলাদ মাহফিল, মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও তার কর্মময় জীবনের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে শুভানুধ্যায়ী এবং জেপির নেতা ও কর্মীবৃন্দকে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি