পাপুলের আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নয়ন

আলোচিত কাজী শহীদ ইসলাম পাপুলের শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে উপনির্বাচনে অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের প্রার্থী হতে ইতিমধ্যে দলীয় মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগেরসহ ২০ জন নেতা। পাশাপাশি জাতীয় পার্টির একাধিক নেতা তত্পর ছিলেন দলীয় মনোনয়ন পেতে। তবে গতকাল শনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে নয়নকে চূড়ান্ত করে। তিনি এবারই প্রথম মনোনয়ন পেলেন।  এদিকে রাতে এ খবর এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ  শত শত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ব্যাপারে এমপি পদপ্রার্থী নয়ন জানান, সব মানুষের দোয়া ও আন্তরিক ভালোবাসায় প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।

প্রসঙ্গত :আগামী ১১ এপ্রিল ইভিএমে উপনির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।