বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঝপথে ছেড়ে দেশে ফেরার পরই কনুইয়ের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ডেভিড ওয়ার্নারের। আর অস্ত্রোপচারের পর তিন দিনের মাথায় পরিবার নিয়ে তিনি উপস্থিত হলেন মেলবোর্নে চলমান অস্ট্রেলিয়ান ওপেনের খেলা দেখতে।
আরও পড়ুন: ভাঁজ করা-স্মার্টফোন!
সেখানে অস্ট্রেলিয়ার সাবেক এই সহ-অধিনায়ককে সঙ্গ দিয়েছেন তার স্ত্রী ক্যান্ডিস। খেলা দেখার সময় অবশ্য সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গেও দেখা হয়ে যায় ওয়ার্নারের। বল টেম্পারিংয়ের দায়ে সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে এখন এক বছরের নিষেধাজ্ঞায় আছেন ওয়ার্নার।
ইত্তেফাক/আরকেজি