ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন আজ রবিবার সন্ধ্যা থেকে পুনরায় শুরু হবে। গত বৃহস্পতিবার কারিগরি জটিলতার কারণে বন্ধ করে দেওয়া হয় আবেদন।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মুস্তাফিজুর রহমান ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক মুস্তাফিজ বলেন, ‘দুইদিন বন্ধ থাকার পর আজকে থেকে আমরা আবার ভর্তির আবেদন প্রক্রিয়া চালু করবো। কারিগরি সমস্যা থাকায় দুইদিন আমাদের আবেদন বন্ধ রাখা হয়েছিলো। আমরা চেষ্টা করবো সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ভর্তি প্রক্রিয়া চালু করতে।’
তিনি জানান, এখন কারিগরি জটিলতার কারণে যে সময়টুকু নষ্ট হচ্ছে, এপ্রিল মাসে সেই সময়টুকু আমরা বাড়িয়ে দেবো। যাদের আবেদনে কোনো ভুল হয়েছে, সেগুলো সংশোধনের উপায়ও আসছে। আগে খুঁজে নিয়ে আমরা ভুলগুলো শনাক্ত করছি। আশা করি, ওয়েবসাইটের সক্ষমতা বাড়ালে আর সমস্যা থাকবে না। এ ছাড়াও কোনো শিক্ষার্থীর আবেদনে কোনো ধরনের সমস্যা শনাক্ত হলে শিক্ষার্থীদের ফোন করে আমরা যাচাই করে নেব।
ইত্তেফাক/এএএম