বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সালমান খানের সিনেমা মানেই বক্স অফিস হিট। দর্শকরাও মুখিয়ে থাকেন কবে আসবে তার নতুন সিনেমা। আর সেটা যদি কোনো উত্সবের সময় হলে তো কোনো কথাই নেই। প্রতিবছর ঈদ আসা মানেই সালমান খানের সিনেমা। বছরের পর বছর ধরেই এই অঘোষিত রেওয়াজ চলছে বি-টাউনে। এই রীতি থেকে বাদ পড়ছে না এবারের ঈদও। এই ঈদে মুক্তি পাবে সালমানের নতুন সিনেমা ‘রাধে’। সম্প্রতি বিষয়টি সালমান নিজেই জানিয়েছেন এই সুখবরটি। গত ১৩ মার্চ ‘রাধে’ সিনেমার একটি পোস্টার প্রকাশ করেছেন তিনি। সেইসঙ্গে তিনি জানান, আসন্ন ঈদ উপলক্ষে ১৩ মে সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমা। এই সিনেমার একটি পোস্টার সালমান ইনস্ট্রগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের কাছে আমার ঈদের সময় আসার প্রতিজ্ঞা ছিল। তাই ঈদেই দেখা হচ্ছে। কারণ একবার যখন আমি কথা দিই, সেটা অবশ্যই রাখার চেষ্টা করি।’ হলমালিকরা মহামারি করোনার কারণে ভয়াবহ লোকসানের মুখে পড়েছিলেন। সেই লোকসান কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য তারা সালমানের ‘রাধে’ সিনেমাটি প্রেক্ষাগৃহেই মুক্তি দেওয়া আবেদন করেছিলেন। এ জন্য সালমানের কাছে তারা চিঠিও পাঠিয়েছিলেন তারা। সেসময় সালমান জানিয়েছিলেন সিনেমা হলেই আসবে তার রাধে। সেই কথা রাখতেই এবার ঘোষণা করলেন চূড়ান্ত তারিখ।