গাজীপুরের চন্দ্রায় গত শনিবার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবসায়ীদের সম্মেলনে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ, ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না, সাবিহা জারিন অরণাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশ থেকে ওয়ালটনের পাঁচ শতাধিক ডিস্ট্রিবিউটর সম্মেলনে অংশ নেন
০০০০০
সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড এবং রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায় প্রধান মো. ফজলুর রহমান চৌধুরী এবং রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার আজিম শাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। ফলে যমুনা ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা বিভিন্ন ছাড় পাবেন
০০০০
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের উপশাখা রবিবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. রাজীব পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেন
০০০০০
জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ আয়োজিত শাখা ব্যবস্থাপক সম্মেলন বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি মো. জসীম উদ্দিন এবং মো. আব্দুল জব্বার ও সিএফওএ কে এম শরীয়তউল্ল্যাহ বক্তব্য রাখেন