ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা
ইসলামপুর পৌর এলাকায় বেড়েছে মশার উপদ্রব। জলাশয় ও পৌরসভা নির্মিত কিছু স্থানে ঢাকনা বিহীন ড্রেনের আশপাশ দিয়ে চলাচল দুষ্কর হয়ে পড়েছে। বিভিন্ন ঢাকনা বিহীন ড্রেনগুলোতে ও খোলা স্থানে ভন ভন করে ওড়াউড়ি করছে মশার ঝাঁক। মশার কারণে সন্ধ্যার পরে ঘরে বা বাইরে অবস্থান করা যাচ্ছে না। ঘরের ভেতর কয়েল জ্বালিয়েও নিস্তার পাওয়া যাচ্ছে না মশার কামড় থেকে। এ ব্যাপারে ইসলামপুর পৌরসভার মেয়র আ. কাদের সেখ বলেন, অল্প কয়েক দিনের মধ্যে স্থানীয় আসনের এমপি মহোদয়ের মাধ্যমে দুটি মশক নিধন মেশিন পাওয়া যাবে। তখন মশা নিধনের গতি বাড়বে।