পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গুচ্ছগ্রাম থেকে ৭৫০ গ্রাম গাঁজা ও নগদ ৩ লাখ ১৪ হাজার ৩০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গুচ্ছগ্রামে ওসি তদন্ত আশরাফুল আলম ও এএসআই নাসির উদ্দীন অভিযান চালায়। এ সময় স্থানীয় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক আকবার আলী ও তার স্ত্রী সালমা খাতুনকে আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক বসতঘর থেকে ৭৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৩ লাখ ১৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ওসি এজাজ শফী জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। থানায় মামলা হয়েছে।