মাদ্রাসা শিক্ষায় রয়েছে উত্তম চরিত্র গঠনের দিকনির্দেশনা

মশুরীখোলা দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত কেবলা শাহ আহসানুলাহের (রহ.) দ্বিতীয় সাহেবজাদা ও বর্তমান পির সাহেব হুজুর কেবলার আব্বাজান হজরত শাহ্ আব্দুল লতিফের (রহ.) ৪৯তম পবিত্র ইসালে সাওয়াব ও দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার ১৫১তম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে প্রধান বক্তার বয়ান পেশ করেন হজরতুলহাজ আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান মুহতারাম উসতায, জামেয়া আহমদীয়া সুন্নিয়া আলীয়া, চট্টগ্রাম, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হজরত মাওলানা মুহাম্মদ আবুল বাশার ও মাওলানা ড. মুহাম্মদ সাইফুল ইসলাম আযহারী। সভাপতির বক্তব্যে পীর সাহেব কেবলা বলেন, মাদ্রাসা শিক্ষায় রয়েছে উত্তম চরিত্র গঠনের দিক নির্দেশনা ও নৈতিকতাবোধকে জাগ্রত করার ব্যবস্থা। যেখানে ইসলামি জ্ঞানের পাশাপাশি ইলমে তাসাউফ, আধুনিক জ্ঞান-বিজ্ঞান যা মানব জাতিকে দিতে পারে প্রকৃত মুক্তির দিকনির্দেশনা। —প্রেস বিজ্ঞপ্তি