সাবেক এমপি হাজেরা সুলতানা বারডেমের আইসিইউতে

 ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো সদস্য, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাজেরা সুলতানা গুরুতর অসুস্থ। ডায়াবেটিস, নিউরো ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শুক্রবার ঢাকার বারডেম হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছেন। তার করোনার টেস্টের ফল নেগেটিভ এসেছে। তার অবস্থার অবনতি হলে গতকাল রবিবার চিকিত্সকের পরামর্শে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। তার চিকিত্সার ব্যাপারে সার্বক্ষণিক তদারকি করছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক ও মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় সদস্য আবুল হোসাইন এবং নারী মুক্তি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলি সিকদার। তারা হাজেরা সুলতানার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।