নারী হকি শুরু হয়েছে

স্পোর্টস রিপোর্টার

দেড় বছর মেয়েদের হকি দূরে ছিল। আবার মাঠে ফিরেছে হকি। ১২ জেলা দল নিয়ে গতকাল ঢাকায় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ালটন ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকি টুর্নামেন্ট। দিনের প্রথম খেলায় নড়াইল ৪-০ গোলে যশোরকে, ঝিনাইদহ ১-০ গোলে ঠাকুরগাঁওকে হারিয়েছে। দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেডারেশন সভাপতি এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান।