উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে সাড়া দিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, কয়েকটি মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু অর্থবহ কোনো জবাব পাওয়া যায়নি। জাতিসংঘের উত্তর কোরিয়ার প্রতিনিধির মাধ্যমেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, গত প্রায় এক বছর ধরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, কিন্তু উত্তর কোরিয়া কোনো সাড়া দিচ্ছে না। উল্লেখ্য, উত্তর কোরিয়া এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বীকৃতি দেয়নি। —বিবিসি