জেরুজালেমে দূতাবাস খুলেছে কসোভো। এর মাধ্যমে ইউরোপের প্রথম কোনো দেশ বিরোধপূর্ণ জেরুজালেমে দূতাবাস খুললো। এই শহরের মালিকানা নিয়ে ফিলিস্তিন ও ইসরাইলের সঙ্গে বিরোধ রয়েছে। কসোভোর পররাষ্ট্রমন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করতেই দূতাবাস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরুর ঘোষণা দেয় কসোভো। এরপর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে কসোভো-সার্বিয়া সম্মেলনও হয়। —আলজাজিরা