হংকং-এর স্বায়ত্তশাসন ক্ষয় হচ্ছে: ইইউ রিপোর্ট

হংকং এর ওপর ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রতিবেদনে হংকং এ রাজনৈতিক পরিস্থিতির উদ্বেগজনক অবনতি ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে রবিবার (১৪ মার্চ) এ খবর দিয়েছে জাস্ট আর্থ নিউজ।

প্রতিবেদনে ইইউ আরও বলেছে, হংকং এ স্বায়ত্তশাসন, গণতন্ত্র এবং মৌলিক স্বাধীনতা চরমভাবে ক্ষয় হচ্ছে। তবে এই প্রতিবেদনকে পক্ষপাতমূলক অভিহিত করে প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।

একসময়ের ব্রিটিশ কলোনি হংকংকে স্বায়ত্তশাসনের শর্তে ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/এসএ/কেকে