‘প্রিয় কমলা’ নিয়ে আসছেন অপু-বাপ্পী

অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী জুটির দ্বিতীয় সিনেমা ‘প্রিয় কমলা’। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ছবিতে কমলা চরিত্রে অপু বিশ্বাস ও প্রিয় চরিত্রে অভিনয় করছেন বাপ্পী। ইমপ্রেস টেলিফিল্মের ব্যনারে ‘প্রিয় কমলা’ ছবিটি আগামী ১৯ মার্চ মুক্তি পেতে পাবে। ছবিটি প্রথম দিন মুক্তি পাবে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে।

অপু-বাপ্পী ছাড়াও এই ছবিতে দেখা যাবে সোহেল খান, মালা খন্দকার, সেহাঙ্গল বিল্পব, শিশুশিল্পী আযানকে।

‘যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। এ ছবিতে অপু বিশ্বাস একজন বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেছেন। এ ধরনের চরিত্র নিয়ে এবারই প্রথম দর্শকদের সামনে আসছেন তিনি।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। স্বাধীনতার ৫০ বছরে দেশ কি অর্জন করলো এবং কি অর্জন করলো না এটাও তুলে ধারার চেষ্টা করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ