সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা এক কেজি ৭৫০ গ্রাম ওজনের স্বর্ণসহ এক চোরাচালানীকে গ্রেফতার করেছে। সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দরসংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে এই স্বর্ণ জব্দ করা হয়। আটককৃত মো. হাফিজুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, স্বর্ণের বড় চালান ভারতে পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির টহল দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তে অভিযান চালায়। এ সময় সকাল ৭টার দিকে সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে হাফিজুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি প্যাকেটে রক্ষিত এক কেজি ৭৫০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়।
সাতক্ষীরায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।