বিস্ফোরকদ্রব্য মামলায় রাঙ্গামাটিতে জেএমবি সদস্য শামীম মির্জা গালিবকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে রাঙ্গামাটি জেলার যুগ্মজজ। গতকাল সোমবার এ রায় দেন জেলা যুগ্মজজ মোহাম্মদ জাহেদ সাইফুল এলাহী। এ রায়কে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালত চত্বর কঠোর নিরাপত্তা জোরদার করে রাঙ্গামাটি পুলিশ।
গতকাল দীর্ঘ ১ ঘণ্টা শুনানি শেষে জেলা যুগ্মজজ মোহাম্মদ জাহেদ সাইফুল এলাহী সব তথ্যপ্রমাণ বিচার-বিশ্লেষণ করে আদালত ২০০১ সালে সংঘটিত রাঙ্গামাটির বনরূপা হোটেল ডিগনিটিতে বিস্ফোরণ ঘটনায় মামলার রায় দেন। দীর্ঘ ২০ বছর ধরে চলা এ মামলায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। এ মামলার আসামি এরই মধ্যে ১৫ বছরের অধিক জেলে ছিলেন। বর্তমানে তাকে চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছে।