সমকামিতা পাপ, এটাকে স্বীকৃতি দেওয়া যায় না

সমকামিতা পাপ। এটাকে স্বীকৃতি দেওয়া যায় না বলে জানিয়ে দিয়েছে ভ্যাটিকান সিটি। এই সিদ্ধান্তে সম্পূর্ণ মত রয়েছে পোপ ফ্রান্সিসের। এই বক্তব্য ভ্যাটিক্যানের সঙ্গে এলজিবিটি সম্প্রদায়ের বিবাদে নতুন মাত্রা দেবে। ক্যাথলিক ক্রিস্টানদের সর্বোচ্চ এই কর্তৃপক্ষ বলছে, সমকামিতা মানুষের পছন্দ এবং ঈশ্বরের পরিকল্পনায় এমন কিছু ছিল না। তাই এটা পাপ। সমকামীদের মিলনে আশীর্বাদ দেওয়া যায় না বলে গতকাল সোমবার ভ্যাটিক্যানের শীর্ষ ডকট্রিনাল অফিসের বিবৃতিতে বলা হয়েছে। আরো বলা হয়েছে, ঈশ্বর পাপকে আশীর্বাদ দেয় না, দিতে পারে না। -সিএনএন