তদন্তেই ভাগ্য নির্ধারিত হবে নিউ ইয়র্ক গভর্ণরের : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যৌন হয়রানির ঘটনায় তদন্তেই নির্ধারিত হবে নিউ ইয়র্ক গভর্ণর অ্যান্ড্রু কুওমোর ভাগ্য। এই ডেমোক্র্যাট গভর্ণরের এখনই পদত্যাগ করা উচিত কিনা এমন এক প্রশ্নের জবাবে রবিবার এই মন্তব্য করেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি হোয়াইট হাউজের সাউথ লনে সাংবাদিকদের বলেন, কুওমোর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের ফলাফল আসলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ক্যাপিটল হিলে নিহত পুলিশ কর্মকর্তা ব্রায়ান সিকনিকের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে। -সিএনএন