বেশি দিন হয়নি দ্বিতীয় বিয়ে ভেঙেছে। গত ১৫ জানুয়ারি আদালতের মাধ্যমে স্বামী কৃষাণ ভিরাজের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন শ্রাবন্তী। এর রেশ কাটতে না কাটতেই নতুন খবর চলে এসেছে।
ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নাকি নতুন করে প্রেমে পড়েছেন।ইতোমধ্যে প্রেমিকের বাড়িতে যাতায়াত করছেন। প্রেমিকের সঙ্গে ডিনার পার্টিতেও দেখা গেছে নায়িকাকে। তবে কে এই প্রেমিক?
ভারতের সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, শ্রাবন্তীর প্রেমিক হলেন রোশন সিংহ। তিনি একটি এয়ারলাইন কোম্পানির কেবিন ক্রু সুপারভাইজার। কলকাতার পার্ক সার্কাস অঞ্চলের এক পাঞ্জাবি পরিবারের ছেলে রোশন ঘনিষ্ঠ মহলে মন্টি নামেই পরিচিত।
শাকিব খানের সঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক
রোশনের সঙ্গে শ্রাবন্তীর চার মাস আগে পরিচয় হয়। প্রথম দিকে শুধুই বন্ধুত্ব ছিল তাদের। সম্প্রতি তা সিরিয়াস দিকে মোড় নিয়েছে। নায়িকা নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, রোশন মানুষ হিসেবে অত্যন্ত ভাল।
আরো পড়ুন: ‘আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না’
২০১৬ সালের জুলাই মাসে মডেল কৃষাণ ভিরাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। কিন্তু ২০১৭ সালের আগস্ট মাসেই শোনা যায় কৃষাণের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না তার। তাই মিউচুয়াল ডিভোর্সের আবেদন জানান তারা। শেষপর্যন্ত বিয়ে ভেঙে যায় তাদের। এটি ছিল শ্রাবন্তীর দ্বিতীয় বিয়ে।
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক
এর আগে অনেক কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়েছিল। প্রথম পক্ষে তার এক ছেলেও রয়েছে। তাই অনেকেই মনে করেছিলেন ছেলের কথা ভেবে দ্বিতীয়বার হয়তো বিয়ে করবেন না অভিনেত্রী। কিন্তু সেসব মিথ্যে করে ভিরাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী।
ইত্তেফাক/জেডএইচ