লক্ষ্মীপুরে বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

গৌরব ও ঐতিহ্যের ৫০বছর পূর্তি উদযাপন করছে লক্ষ্মীপুর চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু’দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (প্রথমদিন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শাহ আলম চৌধুরী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য খোরশেদ আলম চৌধুরী, বিদ্যালয়ের কো-অপট তহুরা বেগম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদা ইয়াসমিন, বেগম অজিফা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসিমা ইয়াসমিন, শিক্ষানুরাগী আয়েশা ইয়াসমিন বাররাহ ও ইসরাত জাহান চৌধুরী।

আরো পড়ুন: কুমিল্লায় নিহত ১৩ শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর

অতিথিরা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেন। পরে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক- শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়া সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় দিন রবিবার গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী একেএম শাহজান কামাল।

ইত্তেফাক/বিএএফ