সিরাজগঞ্জ প্রতিনিধি
কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবছর পরীক্ষামূলকভাবে কাজীপুরে কিছু কিছু জায়গায় কৃষকরা এই ফসল চাষ করেছে। পাইকরতলী গ্রামের কৃষক আবু রায়হান জানান, তিনি ১০ শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। ইতিমধ্যেই গাছে ফুল এসেছে। ঝড় বা শিলাবৃষ্টি না হলে আশানুরূপ ফলন পাবেন বলে তিনি আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম বলেন, অল্প সময়ে ও কম পরিশ্রমে নতুন ফসল উত্পাদন ও ভালো দাম থাকায় এর সম্ভবনা অনেক বেশি। এবছর কিছু কৃষক সূর্যমুখী চাষ করছেন।