সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ৯ মাসের শিশুপুত্রকে গলা কেটে হত্যার দায়ে মা মুক্তা খাতুনের (২১) যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মুক্তা খাতুন জেলার শাহজাদপুর উপজেলার জোতপাড়া গ্রামের ধানকাটা শ্রমিক আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী এবং একই উপজেলার ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মাদ আলীর মেয়ে।
জজ আদালতের সরকার পক্ষের আইনজীবী আব্দুর রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।