কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
কেন্দুয়া উপজেলায় ছুরিকাঘাতে আবু সাদেক (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কবিচন্দ্রপুর গ্রামের রাস্তায় এ ঘটনাটি ঘটে। নিহত ঐ কৃষক কবিচন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। এদিকে ঘটনার পর পুলিশ পিন্টু মিয়া নামের (২৫) এক যুবককে আটক করেছে। কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত পিন্টু মিয়াকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।