ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের সভা অনুষ্ঠিত

 

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর ৬০তম সভা ভার্চুয়ালি গত ১৪ মার্চ  আইবিসিএফ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ বছর মে মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স বিষয়ক জাতীয় সেমিনারের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইবিসিএফ-এর উপদেষ্টাদ্বয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও এক্সিম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান পিএইচডি, আইবিসিএফের ভাইস-চেয়ারম্যান আব্দুস সামাদ এবং এ কে এম নূরুল ফজল বুলবুল, এবি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরির চেয়ারম্যান, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল মওলা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সফিউল আলম খান চৌধুরী প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি