ইত্তেফাক রিপোর্ট
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ইকোনমিক এডিটর, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এ জেড এম আনাস (৪৫) আর নেই। (ইন্না লিল্লাহি .... রাজিউন)। মঙ্গলবার সকালে বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্ব্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী রেখে গেছেন। বেলা সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবে আনাসের জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে এ জেড এম আনাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।