জাতীয় প্রেস ক্লাবে বরগুনা জেলার আমতলী উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ হাওলাদার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দলের ত্যাগী নেতাদের মনোনয়ন না দিয়ে দলে অনুপ্রবেশকারীদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে তিনি ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অথচ পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের ত্যাগী নেতাদের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।—প্রেস বিজ্ঞপ্তি