স্পোর্টস রিপোর্টার
নেপালে তিন জাতির টুর্নামেন্ট শুরু হবে ২৩ মার্চ। এই টুর্নামেন্ট ঘিরে নেপালে বাংলাদেশ খেলবে বলে সেখানকার ফুটবল অঙ্গনে উত্তেজনা বইছে। নেপালের সংবাদিকদের সূত্রে জানা গেছে সেখানে খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন দর্শক। কারণ, করোনার কারণে লিগ নেই। নেপাল জাতীয় দল দুই মাস অনুশীলন করেছে কোচ বালগোপাল মহার্জনের কাছে। নেপাল বিশ্বকাপ বাছাই খেলছিল। সেই ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় তিন জাতির টুর্নামেন্টের আয়োজন করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। এদিকে বাফুফে জানিয়েছেন নেপালের টুর্নামেন্ট ঘিরে দর্শক টিকিট চাহিদা বাড়ছে।