ব্ল্যাক ক্যাটস চ্যাম্পিয়ন

রাজধানীর ইন্দিরা রোডস্থ মাঠে সিনেসিস আইটি আয়োজিত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক ক্যাটস। ফাইনালে ব্ল্যাক ক্যাটস হারিয়েছে টিম ওয়ারিওরসকে। ফাইনালের সেরা খেলোয়াড় হন ব্ল্যাক ক্যাটসের রাসেল সরকার এবং টুর্নামেন্ট সেরা হন একই দলের হাসান নূর। ওয়ারিওরস, মেটাসে্প্লাইট, থান্ডার, ঈগলস, ব্ল্যাক ক্যাটস, রিভেঞ্জারস নামের ছয়টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধন করেন সিনেসিস আইটির ব্যবস্থপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সিনেসিস আইটির গ্রুপ সিইও রুপায়ন চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান  মো. হারুন-উর-রশিদ, পরিচালক আব্দুর রশিদ ও ডা. মুরাদ মল্লিক। —প্রেস বিজ্ঞপ্তি।