প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহীর আদালত স্থানীয় বিএনপির চার শীর্ষ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ (আমলী আদালত বোয়ালিয়া) মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।